|
হাতিয়ারঅন্যান্য ভাষাসমূহ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) বাংলাদেশ-এর একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৯৭.৫৬ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ রয়েছে। সম্প্রতি বাণিজ্য অনুষদ খোলার ব্য্যপারে চিন্তাভাবনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ড. এম মুস্তাহিদুর রাহমান। এছাড়াও রয়েছেন দুজন প্রো-উপাচার্য।
[সম্পাদনা] ইতিহাস১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র নিয়ে ৪ টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। বাংলাদেশে প্রথম ব্যবসায় প্রশাসন এ স্নাতক চালু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে। [সম্পাদনা] অনুষদ এবং বিভাগ সমূহবর্তমনে ৪ টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে। এগুলো হল -
[সম্পাদনা] আবাসিক হলসমূহবাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্য্যালয়ই পুরোপুরি আবাসিক। অর্থাৎ, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এখানে হলে একটি করে আসন নির্দিষ্ট করা আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা ১১ টি, এর মধ্যে ছাত্রদের জন্য ৬টি এবং ছাত্রীদের জন্য ৫টি হল রয়েছে।
[সম্পাদনা] গ্যালারি[সম্পাদনা] বহিঃসংযোগ[সম্পাদনা] আরও দেখুননিবন্ধটি অসম্পূর্ন। আপনি চাইলে একে সমৃদ্ধ করতে পারেন। |
|||||||||||||||||||||||||||||